আমার শাহ নেওয়াজ ,
আমার শাহ নেওয়াজ ,
আমি সব সময় চাইতাম আমার একটা ছেলে হবে , আর সে আমার বন্ধু হবে । আল্লাহ্ আমাকে তেমন একটা বাবা ও দিয়েছে । যেমনটা আমি আল্লাহ্ কাছে চাইতাম তেমন টা দিয়েছেন । শুকরিয়া ।
আজকে আমার বাবাটার দুই বছর সাত মাস নয়দিন হলো । এখন সে ছোট ছোট কথা বলতে পারে । অনেকটা ক্লিয়ার । কথা গুলো শুনতে অনেক ভালো লাগে । ও যখন কথা বলে আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি । কাল রাতে আমি তাকে বলছিলাম , আব্বু তোমার আম্মুর নাম কি ? উত্তর দিলো লাব্বি মানে লাভলী । আব্বু তোমার আব্বুর নাম কি ? বলল বন্ধু …. আমার নামটা একটু বড় তাই হয়তো মুখ দিয়ে আসছে না । কিন্তু আমার বন্ধু টাই বেশি পচন্দ ।
আল্লাহ্ আমার বাবাটাকে এভাবে বেড়ে তুলুক ।
আমাদের সময় আর বর্তমানের পিতা পুত্রের সম্পর্ক সম্পূর্ণ আলাদা ।
আমরা ছোট বেলায় বাবা বলতে একটা মাইরের মেশিন কে ই বুঝতাম
পৃথিবীর সব বাবা ছেলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া জরুরী । কারণ জীবনের একটা পর্যায়ে মানুষ খুব একা হয়ে যায় ,,, আর একাকিত্বে যদি আপনার সন্তান আপনার বন্ধু হয়ে পাশে থাকে এর থেকে সুখের বিদায়ক্ষণ আর কি হতে পারে ।
ভালো থাকুক পৃথিবীর সব বাবা পুত্রের বন্ধন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন