যদি আমি আর না থাকি

নাম ধরে না ডাকি,
করবি কি তুই তখন?

তবু ভালোবেসে যাবো
বুকেতে আগলে রবো
আসেও যদি মরণ।
আর কাউকে পাবিনা এমন
ভালোবাসবে আমার মতন।

তোর ভাবনায় অসীম মায়ায়
ডুবে থাকি সারাক্ষন,
তোর মতো আর কেউ নেই
আমার এতো বেশি আপন।

তবু ভালোবেসে যাবো
বুকেতে আগলে রবো
আসেও যদি মরণ।
আর কাউকে পাবিনা এমন
ভালোবাসবে আমার মতন।

আছি মিশে, ভালোবেসে
তুই তো আমারই সব,
হৃদয় গভীরে তুই আমার
সুখেরি অনুভব।

তবু ভালোবেসে যাবো
বুকেতে আগলে রবো
আসেও যদি মরণ।
আর কাউকে পাবিনা এমন
ভালোবাসবে আমার মতন..

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাইজ চার্ট সহ ধাপে ধাপে পোলো শার্ট পরিমাপ গাইড:-