পিরিতের আগুনে আমায় জ্বালায়লি আর পুড়াইলি
পিরিতের আগুনে আমায় জ্বালায়লি আর পুড়াইলি
পিরিতের আগুনে আমায় জ্বালায়লি আর পুড়াইলিপুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রানো বন্ধুরে তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি।
.
প্রেম করিয়া তো সনে,
শান্তি পাইলাম না জীবনেরে...
প্রেম করিয়া তো সনে,
শান্তি পাইলাম না জীবনেরে...
লাকড়ি ছাড়া প্রেমের মরা বিনা চিতায় জ্বালায়লি
লাকড়ি ছাড়া প্রেমের মরা বিনা চিতায় জ্বালায়লি
পুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রানো বন্ধুরে তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি।
অবলা সরলা পাইয়া,
প্রেমের নামে ধোকা দিয়ারে...
অবলা সরলা পাইয়া,
প্রেমের নামে ধোকা দিয়ারে...
আমার বুকে শেল মারিয়া কার বুকে তুই ঘুমাইলি?
আমার বুকে শেল মারিয়া কার বুকে তুই ঘুমাইলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রানো বন্ধুরে তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি।
কোন অপ্সরা করে সন্ধি,
তোরে করে রাখলো বন্দিরে...
কোন অপ্সরা করে সন্ধি,
তোরে করে রাখলো বন্দিরে...
আমি আক্কাস দেওয়ান কান্দি আমার তুই কি করলি?
আমি আক্কাস দেওয়ান কান্দি আমার তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি
প্রানো বন্ধুরে তুই কি করলি?
পুইড়া পুইড়া বানাইলি ছালি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন