গাইলে মাতালের গান গাই ও কোকিলারে

 গাইলে মাতালের গান গাই ও কোকিলারে

গাইলে মাতালের গান গাই ও ।
তুমি ডাল ছাড়িয়া ডালে গিয়া
উড়াল দিয়া বইও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও ।

যে গানে বন্ধৃুয়ার কথা
ঐ গানটারে গাই ও
তুমি ঐ গানটারে গাই ও
অামার অাম জাম পাকিলে গাছে
নাইচা নাইচা খাই ও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও ।

কেউ যেন না দেখে তোমায়
অাড়াল দিয়া কই ও
তুমি আড়াল দিয়া কই ও
পড়শিরা গালি দিলে
গান দিয়া বুজাই ও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও ।

বৃন্দাবন ছাড়িয়া কোকিল
কুঞ্জবনে যাইও
তুমি কুঞ্জবনে যাই ও
এর মমতা গেছে মারা
রাজ্জাকেরে কই ও কোকিলারে
গাইলে মাতালের গান গাই ও ।।
-------মাতাল কবি রাজ্জাক দেওয়ান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাইজ চার্ট সহ ধাপে ধাপে পোলো শার্ট পরিমাপ গাইড:-