ওরে চিকন কালা তুই যে গলার মালা,-২

 ওরে চিকন কালা তুই যে গলার মালা,-২

আমি যে তোর আছি চিরদাসি।
প্রাণবন্ধুরে বাজাইওনা এতো বিষের বাশি।-২

কদমেরই ডালে বসে
বাশিত যখন মারো টান,
ঘরে আমার মন বসে না
চমকে উঠে মন প্রাণ।।
ওরে বাশিওলা দেস না আর জ্বালা,
মন্দ বলবে দেখলে নগর বাসী।-ঐ

সময় অসময় বুঝেনা, কেন বাজাও বাসি,
আমারে দেখিলে লোকে ,বলে কুল বিনাসি।।
ওরে বন্ধু কালাচাঁদ করিস না পেরেসান,-২
আমি যে তোর আছি চিরদাসি।-ঐ

আর জালা দিওনা আমার বন্ধু গুণমনি,
আমারে দেকিলে লোকে ডাকে কলঙ্কীনি ।।
বলে সালাম পাগলে , কি করলাম এ জীবনে?
নয়ন জ্বলে দিবানীশি ভাসী ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাইজ চার্ট সহ ধাপে ধাপে পোলো শার্ট পরিমাপ গাইড:-