তুমি তো আমায় গিয়েছো ভুলে

 


তুমি তো আমায় গিয়েছো ভুলে
ভুলে যাবো আমি ও ভেবেছি ।
তুমি যে দিন আমাকে বলেছো ভুলে যেতে
কতো যে চোখের জল ফেলেছি ।।

সবাই তো সব কিছু করিতে পারেনা
হৃদয় হীনা কোন দিন ও
ভালোবাসতে পারেনা ।
যখন জেনে গেছি আমি
হৃদয় হীনা তুমি ,
নিজেকে নিজেই মেরে ফেলেছি ।।

তুমি আমায় ভুলে গেছো
তাতে কোন দুঃখ নাই
দুঃখ শুধু একটাই তুমি
আমায় চিনতে পারো নাই ,
যদি তুমি সুখ পাও
যতো খুশি দুঃখ দাও
দুঃখকে সাথী --- করে নিয়েছি ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাইজ চার্ট সহ ধাপে ধাপে পোলো শার্ট পরিমাপ গাইড:-