সুখ পাখিটা গেছে মারা একটা তিরের আঘাত পাইয়া গো,,আমি আজো কান্দি পাখিটার লাগিয়া,,, ।।
কলঙ্কিনি হইলাম আমার বন্ধুয়ার লাগিয়া,,
সে যে আমায় ছেড়ে গেছে গেছে জনমের লাগিয়া গো।। আমি আজো কান্দি পাখিটার লাগিয়া,,,
পরদেশিয়া বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া, আরে আমার এত দিনের ভালোবাসা কেমনে যায় ভূলিয়া গো।। আমি আজো কান্দি পাখিটার লাগিয়া,,,
দুইদিনের পিরিতি নয়গো তারে রাখতাম চাপা দিয়া, এতদিনের ভালোবাসা কেমনে যায় ভূলিয়া গো,,
আমি আজো কান্দি পাখিটার লাগিয়া,,,।।
ওরে মাতাল কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া, দরদি,,,,, আরে ও আমার বান্ধব রে,,,
মাতাল রাজ্জাক হইতে বিদায় নিলাম যার গান তারে দিয়া রে,,,,,।।
আমি আজো কান্দি পাখিটার লাগিয়া,,,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন