কেন হলো দেখারে তোমারে দেখলাম
কেন হলো দেখারে তোমারে দেখলাম।। যারে আমি একেবারে হারাইলাম ।।এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম ।। ঐ
কোনমুখে দাড়াইয়া বলবো মনেরি কথা,,কথা শুনে বন্ধু আমার যদি পাও গো ব্যথা।।
নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম ।।
নিভা ছিলো মনের আগুন জ্বালাইয়া দিলা,
পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা ।।
দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিলাম।। ঐ
বন্ধু তোমায় দেখে মনে হলো বাচিয়া থাকবো,,
কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো ।।
তোমারে খুজিয়া বেড়ায় পাগল সালাম,,
যারে আমি একেবারে হারাইলাম ।। ঐ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন