আপন মানুষ পর হইয়া যায় থাকলে স্বার্থের পিছু টান ,, তুই বড় বেইমানরে বন্ধু তুই বড় বেইমান ।।
মন কাড়িলি প্রথম আমার কইয়া মিষ্টি কথা ,
কারে পাইয়া কি বুঝিয়া প্রাণে দিলি ব্যাথা ।।
তোর মনে কি নাই মমতা ??
কি করে হইলি পাষাণ ।।
ঘর ছাড়া বাহিরে নিলি ,কইরা পাগলবেশি ,,
আমার বুকটা ভাইঙ্গা দিয়া কারে করলি খুশিরে ।।
বিনা দোষে করলি দোষি ,,
পাইনা খুঁজে সমাধান ।।
মন ভাঙ্গা যার হয়রে বন্ধু শুধুই শখের খেলা ,,
সে কি কবু বুঝতে পারে কার মনে কি জ্বালা ।।
নুরালাম হয় পুইড়া কয়লা,
বুকের জমিন হয় শ্বশান ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন