বাঁশি বাজবে নিগো অার

 বাঁশি বাজবে নিগো অার

শ্রী যমুনার পার
যে বাঁশিতে মন নিয়াছে
অামি রাধিকার।।
মান ভাংগা গান গাইতে কলি
মুখে দিয়া মধুর হাসি
ঐ বাঁশিতে ঘাটে অাসি
মান ভাংত অামার।।
বাঁশির সুরে উঠত গিয়ে
কাল বৈশাখী ঝড়
ভরা জলে হারাইতাম
অামি রাধারি অন্তর
মায়া বেড়ি তেজ্জ করি
কৃষ্ণ অংগে ধরতাম পাড়ি
হইত জয় গোবিন্দ জয় হরি
কান্ডারি নৌকার।।
যে পথে চলিয়া যাইত
চলন বাঁকা দিয়া
ঐ পথে দাড়াইয়া থাকতাম
তিলক চন্দন লইয়া
এতো অাসা দিয়া বুকে
সে যদি লুকাইয়া থাকে
প্রেম করিয়া মাতাল রাজ্জাকে
কান্দন হইল সার।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাইজ চার্ট সহ ধাপে ধাপে পোলো শার্ট পরিমাপ গাইড:-