আমার সাথে প্রেম করিয়া করলে বন্ধু ছলনা, তোমার ভালোবাসা পাইলেরে আমার জীবন নষ্ট হইতো না।
ভালো যদি বাসতে আমায়, হৃদয়ে তে রাখতাম তোমায়, কোন দিন ও কষ্ট দিতাম না।।
তোমার ভালোবাসা পাইলেরে বন্ধু আমার জীবন নষ্ট হইতো না।
আমার বুকে কষ্ট দিয়া সুখে আছ কারে লইয়া, সুখ কপালে তোমার সইবে না।।
তোমার ভালোবাসা,,,,,
কেন করলে তুমি করলে এমন নষ্ট করলা আমার জীবন, কোন দিনও ক্ষমা করবো না।।
তোমার ভালোবাসা,,,,,
বিরহী আবদুল বলে, চিতার আগুন বুকে জেলে, দুই চোঁখে তে শুধু আর কান্না।।
তোমার ভালোবাসা,,,,,,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন