আমি মরলে যেন পাই তোমারে গো, পুর্নজনম লইয়া।।আমি মরলে এই করিও, আমার মরা না পোড়াইয়ো না গারিও না দিও ভাসাইয়া, ও সই গো, গারিও না দিও ভাসাইয়া,সোনা বন্ধু বন্ধু বন্ধু বলে,,, কান্দিস আমার কর্ণ মূলে, তমাল ডালে রাখিও বান্ধিয়া, মরা, তমাল ডালে রাখিও বান্ধিয়া,,,,,পুর্নজনম লইয়া।।
প্রান বন্ধুয়া দেশে এলে, সখি তোমরা সবাই মিলে, যাইয়ো তারে তমাল তলে লইয়া, ও সই গো,,, যাইয়ো তারে তমাল তলে লইয়া,।।
তোরা বলিস বন্ধুর প্রেমে পুড়ে, ,,, প্রাণ পাখি গিয়াছে উড়ে গো,,,, এখন শূণ্য খাঁচা রইয়াছে পড়িয়া রে,,, শূণ্য খাঁচা রইয়াছে পড়িয়া,,,, পুর্নজনম লইয়া।।
চন্ডি দাসের মরন হইলো, রজকিনি বাচাইলো, শাস্রে কয় প্রেমের দোহাই দিয়া, ওই সইরে,শাস্রে কয় প্রেমের দোহাই দিয়া,,,,দেওয়ান খালেক মরা ওই পিরিতে,,,, যদি বন্ধুর লাগে চিত্তে গো, নেয় যেন আবার জনম দিয়া গো, নেয় যেন আবার জনম দিয়া গো।।। পুর্নজনম লইয়া।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন