* ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি... আজ আমি একা হয়ে গেছি...
যৌবনে যারে আমি করেছিলাম সাথী, দুইজনে গড়েছিলাম কত মধুর সৃতি, সে আর আমি একইসাথে কত রাত কাটিয়েছি, আজ আমি একা হয়ে গেছি...
হটাৎ করে চলে গেছে সে যে অনেক দূরে, যেখান থেকে কেউ কোনদিন আসেনা ফিরে, আমার দেখার কেউ রইলনা আমি কেমন আছি, আজ আমি একা হয়ে গেছি...
বাকি জিবন একা একা কাটাবো কি করে, জীবন সাথী আর আসবেনা আমারও বাসরে, তোমারি স্মরণে আক্কাস এই গান লিখেছি, আজ আমি একা হয়ে গেছি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন