আমি ভুল পথে হেটেছি,
আমি ভুল পথে হেটেছি,
ভুল কে আপন করেছি শতবার সহস্রবার ।মানুষ আপনাকে দুইটা কারণে ভালোবাসতে পারে, একটা স্বার্থ হাসিল করার জন্য, অন্যটা আপনার মন বুঝেও ভালোবাসতে পারে । তবে আধুনিক যুগে স্বার্থপরতার ভালোবাসার নিদর্শন হাজার হাজার কোটি কোটি । কি ? অবাক হচ্ছেন ? আপনি যদি আমার খুব কাছের কেউ হয়ে থাকেন , তাহলে আপনিও স্বার্থ নিয়ে আমার সাথে মিশে আছেন । একটা মানুষ যখন মানুষ নিয়ে পড়ে থাকে ,অবশ্য সে কিছু না কিছু জ্ঞান তো অর্জন করতেই পারে ।
সেই কবে থেকে , আজো অব্ধি মানুষের সুখের আর দুঃখের গল্প গুলাই শুনতেছি । কখনো হাসি পায় ,আবার কখনো টুপ করে চোঁখের জ্বল বিসর্জন দিয়ে দেই ।
মুখের হাসি আর চোঁখের অশ্রু ছাড়া আজ কাউকে দেবার মত কিছু নাই। একটা দিন মজুর এর থেকে আর বেশি কি বা দিতে পারে ।
মানব জগতে যত মনিঋষি আসছে , তারা সবাই শিক্ষক।
আমাদের মত ভুল তারাও করছে , আর সেটা আমাদের জন্য শিক্ষা হিসেবে রেখে গেছে ।
কে শুনে কার কথা ! আমরা তো এখন অবাধ্য জাতির অবাধ্য সন্তান ।
মানুষ সুন্দরের পথে আসুক , সুন্দর জীবন কাটাক ।
মৃত্যুর জন্য একটা অযুহাত ই যথেষ্ট , বেঁচে থাকার জন্য হাজার অযুহাত আছে ।
পৃথিবী সুন্দর , সুন্দরকে আপন করে নিন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন