নিদয়ারে ভালবেসে লিরিক্স

 নিদয়ারে ভালবেসে

সােনার দেহ করলাম ছাই আমি
সােনার দেহ করলাম ছাই
মনের দুঃখ লইয়া মনে গাে
কান্দি আর ঘুরে বেড়াই


সাপের বিষ ঝাড়িলে নামে
প্রেমের বিষে উজান বায়......
ওঝা বৈদ্যর নাই রে সাধ্য
ঝাইড়া প্রেমের বিষ নামায় ।।
সখি তােমরা ধর ধর
সখি তােমরা ধর ধর
জীবনের আমার জ্বলে যায় গো
অন্তর আমার ফেটে যায়

মনের দুঃখ লইয়া মনে গাে
কান্দি আর ঘুরে বেড়াই
আমার মনের দুঃখ লইয়া মনে গাে
কান্দি আর ঘুরে বেড়াই


বনের আগুন দেখে সবাই দেখে
মনের আগুন অন্তরায়....
যার ব্যাথায় সে নিজেই ব্যাথি
অন্য জনের বােঝা দায়..
যতই তােমরা দাও সান্তনা
যতই তােমরা দাও সান্তনা
বাঁচিবার আর আশা নাই আমার
বাঁচিবার আর আশা নাই মনের
দুঃখ লইয়া মনে গাে
কান্দি আর ঘুরে বেড়াই


নিদয়ারে ভালবেসে
সােনার দেহ করলাম ছাই আমি
সােনার দেহ করলাম ছাই
মনের দুঃখ লইয়া মনে গাে
কান্দি আর ঘুরে বেড়াই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাইজ চার্ট সহ ধাপে ধাপে পোলো শার্ট পরিমাপ গাইড:-