এই দুনিয়ায় মন বোঝার চেয়ে লিরিক্স

 এই দুনিয়ায় মন বোঝার চেয়ে

ভুল বুঝার মানুষ বেশি !
এতো ভালোবাইসাও আমি
তার কাছে হইলাম দোষী ।

সারা জীবন যার লাগিয়া
করলাম আমি কষ্ট
সে আমারে ভুল বুঝিয়া
জীবন করলো নষ্ট।
আমার দুঃখের বেলায় আমি
একা একাই ভাসতেছি।

কষ্টে ভরা জীবন আমার
দুঃখে ভরা মন
মনের সাথে যুদ্ধ করে
আছি সারাক্ষণ।
আজব দেশের মানুষ আমি
দুঃখ নিয়াও হাসতেছি।

পাইলা না তার ভালোবাসা
পাইলাম না তার মন,
আমার মতো দুখী ভবে
নাইরে আরেকজন।
বাউল ইনসান-এর এই মনের কথা
দুঃখ পাইয়াও হয় সুখি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাইজ চার্ট সহ ধাপে ধাপে পোলো শার্ট পরিমাপ গাইড:-