পোস্টগুলি

অক্টোবর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর লিরিক্স

  মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২) অচেনা এক জংলা পাখি যতন কিইরা বুকে রাখছি বুকের পাজর ভাইঙ্গা সেজে সাজায় অন্যের ঘর সাজায় অন্যের ঘর (২) মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২) হাসতে শিখায় যেই মানুষটা তার হাসি নেয় কেরে সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে (২) যারে তুমি ভাবো আপন তারতো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা খুরতাছে কবর রে খুরতাছে কবর মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২) দুই দিনেরি দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবুও কেনো স্বার্থের জন্য মানুষ বেইমান (২) যারে তুমি ভাবো আপন তারতো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা খুরতাছে কবর রে খুরতাছে কবর মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (৩)

সইতে পারি নারে দয়াল রে লিরিক্স

  সইতে পারি নারে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়ত আমি বাচব না আর ডুইবা গেল বেলা আমার হয়ত আমি বাচব না আর ডুইবা গেল বেলা বুকে জ্বলে চিতার আগুন চোখে প্রেমের নেশা কিসের ভালবাসলা তুমি মন ভাঙ্গা তোর পেশা সইতে পারি নারে দয়াল রে রুবির প্রেমের জ্বালা সইতে পারি নারে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়ত আমি বাচব না আর ডুইবা গেল বেলা ছাইরা যদি যাবি রে তুই কেন জড়ালে সাধের ভালবাসা দিয়ে কোথায় হারেলে সইতে পারি নারে দয়াল রে রুবির প্রেমের জ্বালা বুকে জ্বলে চিতার আগুন করে ঝালাপালা সইতে পারি নারে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়ত আমি বাচব না আর ডুইবা গেল বেলা

এই দুনিয়ায় মন বোঝার চেয়ে লিরিক্স

  এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বুঝার মানুষ বেশি ! এতো ভালোবাইসাও আমি তার কাছে হইলাম দোষী । সারা জীবন যার লাগিয়া করলাম আমি কষ্ট সে আমারে ভুল বুঝিয়া জীবন করলো নষ্ট। আমার দুঃখের বেলায় আমি একা একাই ভাসতেছি। কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ। আজব দেশের মানুষ আমি দুঃখ নিয়াও হাসতেছি। পাইলা না তার ভালোবাসা পাইলাম না তার মন, আমার মতো দুখী ভবে নাইরে আরেকজন। বাউল ইনসান-এর এই মনের কথা দুঃখ পাইয়াও হয় সুখি।

নিদয়ারে ভালবেসে লিরিক্স

  নিদয়ারে ভালবেসে সােনার দেহ করলাম ছাই আমি সােনার দেহ করলাম ছাই মনের দুঃখ লইয়া মনে গাে কান্দি আর ঘুরে বেড়াই সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষে উজান বায়...... ওঝা বৈদ্যর নাই রে সাধ্য ঝাইড়া প্রেমের বিষ নামায় ।। সখি তােমরা ধর ধর সখি তােমরা ধর ধর জীবনের আমার জ্বলে যায় গো অন্তর আমার ফেটে যায় মনের দুঃখ লইয়া মনে গাে কান্দি আর ঘুরে বেড়াই আমার মনের দুঃখ লইয়া মনে গাে কান্দি আর ঘুরে বেড়াই বনের আগুন দেখে সবাই দেখে মনের আগুন অন্তরায়.... যার ব্যাথায় সে নিজেই ব্যাথি অন্য জনের বােঝা দায়.. যতই তােমরা দাও সান্তনা যতই তােমরা দাও সান্তনা বাঁচিবার আর আশা নাই আমার বাঁচিবার আর আশা নাই মনের দুঃখ লইয়া মনে গাে কান্দি আর ঘুরে বেড়াই নিদয়ারে ভালবেসে সােনার দেহ করলাম ছাই আমি সােনার দেহ করলাম ছাই মনের দুঃখ লইয়া মনে গাে কান্দি আর ঘুরে বেড়াই